মানসিক চাপ না নিতে পেরে শহর ছেড়ে পালালেন শ্রীলেখা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ১ সেপ্টেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
এর আগে জানিয়েছিলেন ফেসবুক আনইন্সটল করে দেবেন শ্রীলেখা মিত্র। কারণ হিসেবে জানিয়েছিলেন, সম্প্রতি মানসিক চাপ আর নিতে পারছেন না এ টলিউড অভিনেত্রী। এবার জানালেন কলকাতা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যম দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা জানান অভিনেত্রী।
ইনস্টাগ্রামে একটি ভিডিওবার্তায় এ কথা বলেন শ্রীলেখা। ওই ভিডিওতে দেখা গেছে লাগেজ গোছাচ্ছেন শ্রীলেখা। এ সময় তিনি বলেন, ‘আগামীকাল জন্মদিন আর আজকে পালিয়ে যাচ্ছি। পালিয়ে যাচ্ছি কিনা জানি না। এই শহর থেকে কয়েকদিন একটু দূরে গিয়ে নিশ্বাস নিতে যাচ্ছি। সোলো ট্রিপ। একা।’
আরও বলেন, ‘হাতের এই কালো কাপড়টা থাকবে, যতদিন না পর্যন্ত তিলোত্তমা সুবিচার পায়। আমার সঙ্গী থাকবে বই, আর কিছু স্মৃতি। মা বাবাকে সারাক্ষণ মিস করি। চারিদিকের এই অরাজকতা দেখে একটু ক্লান্ত হয়ে পড়েছি। আর্টিস্ট মানুষ আমি। একটা নেওয়ার ক্ষমতা আছে। আর পারছি না। মিডিয়া অ্যাটেনশন চাই না। ফোন চাই না। একটু নিশ্বাস নিতে চাই বুক ভোরে।’
এর আগে নিজের ফেসবুকে লিখেছিলেন, ‘কিছুদিনের জন্য ফেসবুক আনইন্সটল করছি। জন্মদিন, পার্টি, শুভেচ্ছা কিছুই আর ভালো লাগছে না। সেন্সেটিভ মানুষ আমি। তাই আর্টিস্ট সেলিব্রেটি নই।’
এরপর অভিনেত্রী লিখেছিলেন, এত চাপ নিতে পারছি না। চারদিকের অবক্ষয় আমাকে ক্লান্ত করছে। এসব থেকে দূরে থাকতে দিন কয়েকের ছুটি প্রয়োজন আমার। আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করাই শ্রেয়।’
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








